সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

রংপুরের পীরগঞ্জে সহিংসতার ‘অন্যতম হোতা’ গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৩, | ০৯:২৩:৪৭ |

ফেসবুকে ‘ধর্মীয় অবমাননার’ কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার ‘হোতাদের একজনকে’ গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার রাতে র‍্যাবের এক বার্তায় বলা হয়, ‘গ্রেপ্তার তরুণ রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতা।’

তবে তার নাম ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব। আজ শনিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে।

সম্প্রতি দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়। এরপর গত ১৭ অক্টোবর রাতে ফেসবুকে এক তরুণের ধর্ম অবমাননার অভিযোগ উঠলে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠে। ফেসবুকে পোস্ট দেওয়া ওই তরুণসহ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫৭ জনকে গ্রেপ্তার করার তথ্য পুলিশ জানিয়েছিল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..