সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যাকাণ্ড: ‘কিলিং স্কোয়াড’র একজনকে গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৩, | ০৯:১৯:৪৯ |

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ‘কিলিং স্কোয়াড’র একজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম-পরিচয় জানানো হয়নি। তবে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক। 

রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিব উল্লাহকে গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই হাবিবুল্লাহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পাঁচজন ও উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..