সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

চৌমুহনীর মন্দিরে হামলার ঘটনায় চেয়ারম্যানসহ গ্রেফতার ৮০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২০, | ০৬:০৮:০৪ |

নোয়াখালী চৌমুহনীতে মন্দিরে হত্যা, হামলা, ভাংচুর ও লুটপাটের  ঘটনায় এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন ইউপি চেয়ারম্যান সহ ৮০ জনকে গ্রেফতার করেছে। বুধবার বিকাল সাড়ে ৫টার  দিকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

অপরদিকে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের আবুল বাশার ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুরনবীকে গ্রেফতার করা হয়। এছাড়া পূজামণ্ডপ হামলার ও ভাংচুরের ঘটনায় নোয়াখালী ডিবি একলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেফতার করে।

নোয়াখালীর এসপি মো.শহিদুল ইসলাম জানান, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে গ্রেফতার  অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪টি মামলায় ৮০ জনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..