সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

মামিকে ধর্ষণচেষ্টা মামলায় হরলিক্স মিয়া গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৯, | ০৫:২৯:০৮ |

বগুড়ার ধুনট উপজেলায় হালকায়-জিকিরের অনুষ্ঠান থেকে মামিকে মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় হরলিক্স মিয়া (৪৫) নামে এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরলিক্স উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের তবু মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে নিজ বাড়ির ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক ব্যবসায়ী স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে ঢাকায় ব্যবসা-বাণিজ্য করেন। দিনমজুর হরলিক্সের সাথে ওই ব্যবসায়ী ও তার স্ত্রীর পারিবারিকভাবে সুসম্পর্ক ছিল। ওই ব্যবসায়ী ঢাকা থেকে হরলিক্সের মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে বাড়িতে স্ত্রীর কাছে টাকা পাঠাতেন। হরলিক্স তার মামিকে বাজার সয়দা করে দেওয়াসহ পারিবারিক নানা কাজে সহযোগিতা করতেন। এ অবস্থায় মামির ওপর কুদৃষ্টি পড়ে হরলিক্সের। সুযোগ পেলেই হরলিক্স তার মামিকে কুপ্রস্তাব দিতেন। কিন্তু মামি রাজী না হলে হরলিক্স ক্ষুব্ধ হয়ে ওঠেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে বাদশা মিয়ার বাড়িতে হালকায়-জিকিরের অনুষ্ঠানে যান মামি। এ সময় সুযোগ বুঝে হালাকায়-জিকিরের অনুষ্ঠান থেকে মামিকে কাপড় দিয়ে মুখ বেঁধে নিজ বাড়িতে শয়নঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন হরলিক্স। মামি তখন হরলিক্সকে লাথি দিয়ে দূরে সরিয়ে চিৎকার করতে থাকেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হরলিক্সকে আটক করে থানায় খবর দেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টার শিকার গৃহবধূ বাদী হয়ে রাতেই হরলিক্সের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..