সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

স্থায়ী হিসেবে শপথ নিলেন ৯ বিচারপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৯, | ০৫:২২:৩১ |

শপথ নিলেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া ৯ বিচারপতি।

আজ মঙ্গলবার সকালে জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

শপথ নেওয়া বিচারপতিরা হলেন— বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

গতকাল সোমবার হাইকোর্ট বিভাগে অতিরিক্ত হিসেবে দুই বছর আগে নিয়োগ পাওয়া ৯ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দেয় সুপ্রিমকোর্ট প্রশাসন। রাষ্ট্রপতির আদেশের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..