সর্বশেষ :

বাড্ডায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৯, | ০৫:১২:৫৭ |

রাজধানীর বাড্ডায় এক তরুণীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।  সোমবার দিবাগত রাত ৩ টার দিকে বাড্ডার সানারপাড় এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।  লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।

ডেমরা থানার ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, নিহত তরুণীর লিমা আক্তার। বয়স ২৩ বছর। তার গ্রামের বাড়ি নোয়াখালী। লিমার স্বামীর নাম সোহেল।  এর আগেও তার একটি বিয়ে হয়েছিল।

লিমার স্বজনরা জানায়, বছর কয়েক আগে লিমার সঙ্গে সোহেলের বিয়ে হয়। পরে সোহেল কাজের উদ্দেশ্যে কুয়েতে যান। তিনি দেশে ফিরে এসে গুলিস্তান এলাকায় কাপড়ের ব্যবসা শুরু করেন।

লিমার মামা নূর নবীর অভিযোগ, অনেক দিন ধরে লিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তার স্বামী সোহেল। সে লিমাকে সন্দেহ করত।

সোহেল জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমে যান। তখন লিমা ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। বাথরুম থেকে বেরিয়ে তিনি শোবার ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে পাশের লোকজনকে ডেকে এনে দরজা ভেঙে লিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানায়,  লিমার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...