সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

হাতের ব্যান্ডেজ থেকে ১৫ মোবাইল ফোন উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৮, | ০৪:৫৯:৩৭ |

গায়ে কালো রঙের শার্ট ও পরনে জিন্স প্যান্ট। মাথায় টুপি। এক হাত ব্যান্ডেজ করা। দেখেই বোঝার উপায় নেই যে, তিনি ছদ্মবেশী। ভারত থেকে আসা সানাউল্লাহ নামের বাংলাদেশি এ পাসপোর্টযাত্রীর ব্যান্ডেজ করা হাতের মধ্য থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছেন কাস্টম শুল্ক গোয়েন্দার সদস্যরা।

অভিনব পন্থায় তিনি ভারত থেকে মোবাইলগুলো নিয়ে আসছিলেন। সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে তার কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।

মোহাম্মাদ সানাউল্লাহ চট্টগ্রামের সাতকানিয়া থানার সামিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, পাসপোর্টযাত্রী সানাউল্লাহ কাস্টমস থেকে বের হয়ে হওয়ার পর তার হাতে ব্যান্ডেজ দেখে সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করে ব্যান্ডেজের মধ্যে থেকে ১৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। পণ্যগুলো বেনাপোল কাস্টম হাউজ থেকে শুল্ক পরিশোধ করে নেওয়ার জন্য সাময়িক আটকপত্রের স্লিপ দেওয়া হয়েছে।

সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ হাসান বলেন, এরকম অভিনব পদ্ধতিতে পণ্য নিতে দেখা যায় না। তার পণ্য শুল্কায়ন করে নিতে হবে। এজন্য তাকে সাময়িক আটক করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..