সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৮, | ০৪:৩৭:৪৮ |

মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ষোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমকে (২৭) আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। রবিবার রাতে উপজেলার শিমুলীয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শামীম ওই এলাকার শাজাহান আলীর ছেলে। এসময় তার কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। বিষয়টি শিবালয় থানার ওসি ফিরোজ কবির নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানান গেছে, শামীম টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই আদান প্রদান করে আসছে। প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমন তথ্যে ভিত্তিতে শিবালয় থানা পুলিশের সহায়তায় পুলিশের বিশেষ টিম অ্যান্টি টেররিজম ইউনিট রবিবার রাতে শিবালয় উপজেলার শিমুলীয়া এলাকায়  অভিযান পরিচালনা করে। এসময় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শামীমকে আটক করে থানায় নিয়ে আসেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, শামীম বর্তমানে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাসরিরোধী আইনে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে তোলা হবে। মামলাটি তদন্ত করবে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..