সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিমের অভিযোগ গঠন শুনানি আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৭, | ০৪:২২:০১ |

৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আজ রবিবার (১৭ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত বুধবার এই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য আরো সময় চেয়ে আবেদন করেন। এরপর আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

২০১৯ সালের ২৭ অক্টোবর দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাঁর বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। পরে মামলার তদন্তে সেলিমের নামে মোট ৫৭ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ থাকার প্রমাণ পাওয়া যায়। এর আগে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের সেপ্টেম্বরে সেলিম র‌্যাবের হাতে গ্রেপ্তার হন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, দুর্নীতির মাধ্যমে ও ক্যাসিনো ব্যবসায় সেলিম মোট ৫৭ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ ৩৫ কোটি ৪১ লাখ ৯৭ হাজার টাকার। ক্যাসিনো খেলে আয় করা ২১ কোটি ৯৯ লাখ টাকা পাচার করেছেন থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।

সেলিম জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপারসের চেয়ারম্যান। এই কম্পানিতে তাঁর শেয়ার ৪০ শতাংশ। ৬৯ হাজার শেয়ারের বিপরীতে এখানে বিনিয়োগ দেখানো হয়েছে ৬৯ লাখ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..