সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

বন্ধ করে দেওয়া হলো ইভ্যালির ওয়েবসাইট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৭, | ০৪:২১:০৮ |

কার্যালয়ের পর এবার বন্ধ করে দেওয়া হলো ইভ্যালির ওয়েবসাইটও। তবে ইভ্যালি কর্তৃপক্ষ বলছে, সার্ভার বন্ধ থাকায় ওয়েবসাইট বন্ধ রয়েছে। 

বিতর্কিত ই-কমার্স সাইটটির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শনিবার বিকেল ৫টা ৮ মিনিটে বলা হয়, ‘আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ তবে এখনো এই ওয়েবসাইটটি চালু হয়নি।


ফেসবুক পেজে ইভ্যালি জানায়, ‘বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আমরা এই কাজকে এগিয়ে নিতে চাই। আপনাদের সবার সহযোগিতায় আমাদের ব্যাবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে চাই। আর এই সুযোগ পেলে সবার সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম; আছি, থাকব।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..