সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

বরিশালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে হাতেনাতে আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৪, | ০৪:১৪:৩০ |

বরিশালের হিজলা উপজেলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে ওই ডাকাতদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান।

কোস্টগার্ড সূত্র জানা যায়, রাতে বিসিজি স্টেশন হিজলা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২১’ উপলক্ষ্যে যৌথ অভিযান চালায়।

অভিযান শেষে টহল দল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশন হিজলায় যাচ্ছিল। পথে রাত সোয়া ১২টার দিকে একটি নৌকায় ১০ সদস্যের একটি ডাকাত দল চারটি রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা করে।

এ সময় কোস্টগার্ডের টহল দল ১০ ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, চারটি দেশীয় রামদা, দুটি দেশীয় দা, সাতটি মোবাইল ফোন ও একটি টর্চলাইট জব্দ করে।

পরে আটক ১০ ডাকাতকে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..