সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

মিরসরাইয়ে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৪, | ০৩:৫৮:৩১ |

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার মোস্তফা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন নতুন বাজারের ব্যবসায়ী মোস্তফা সওদাগর (৭০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (৫৫) ও তাঁদের ছেলে আহমদ হোসেনকে (২৫)।

ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ওই পরিবারের বড় ছেলেকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দিবাগত গভীর রাতে  নতুন বাজার এলাকার মোস্তফা সওদাগরের বাড়িতে তিনজনকে হত্যার এ নির্মম ঘটনাটি ঘটে। খুনিরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তাদের। খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। উৎসুক মানুষ এবং সাংবাদিকদের ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তবে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনার মোটিভ জানার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..