✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-১২, | ১১:১০:৩১ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্যঃসমাপ্ত কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) নিয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনে (এলডিসি-৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ থেকে ৮ মার্চ কাতার সফর করেন।

সফরে তিনি এলডিসি সম্মেলনে যোগদানের পাশাপাশি কাতারের আমির, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..