সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

সাকিবের দলে ফেরার বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১০:৪৬:২২ |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হয়েই শুক্রবার (৩০ মে) সংবাদ সম্মেলনে আসেন নতুন এই বোর্ড সভাপতি। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়েও ওঠে প্রশ্ন। আর তার জবাবও দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করবো সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

সাকিবকে দলে ফেরানোর ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় প্রতিবন্ধকতা হতে পারে কিনা, এমন প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..