✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৫-০৬, | ১২:০৯:৫৮ |আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ঈদের ছুটি শুরুর আগে দুটি শনিবার ১৭ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে বলে ওই পোস্টে জানানো হয়েছে।
গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদে টানা পাঁচদিন ছুটি আগেই ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। ঈদুল ফিতরের ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। মাঝে ২৭ মার্চ একদিন খোলা ছিল অফিস।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||