✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জি এম কাদেরের সাথে অষ্ট্রেলিয়ার হাইকমিশনারের আলোচনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-০৯, | ১০:৪৬:১৪ |

জাতীয় পার্টি চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাসভবনে উক্ত সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছেঃ বৈঠকে বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এসময় বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধুভাবাপন্ন মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুত্ব আরো জোড়ালো হবে।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..