সর্বশেষ :

নেত্রকোনায় বিকল ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৫, | ০৯:৫৫:৩৩ |

নেত্রকোনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে মাছবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যাবসায়ী রনি মিয়া ও তাঁর চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ ভ্যানের চালক আবুচান। এ সময় গাড়িতে থাকা অপর একজন আহত হন।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশে রওনা হয়। এটি নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তাঁর চাচাত ভাই জনি মিয়া মারা যান।

গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। গুরুতর আহত অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

পুলিশ আরো জানায়, দুইজনের মরদেহ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। অপর লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর এগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...