সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২২, | ০৫:৪৬:৪২ |

নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ দিকে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার (২২ সেপ্টেম্বর) তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

শাহরিয়ার আলম লিখেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানান তিনি।

কোভ্যাক্স সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ।

একই সময়ের মধ্যে বাংলাদেশ আরো টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..