সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৯, | ০৫:০৪:৪৪ |

করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজ রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ২২৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২১ জন এবং পুরুষ ২২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৮ জন মারা গেছেন। রাজশাহীতে ৪ খুলনায় ৬, সিলেটে ২, রংপুরে ৩ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..