সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

প্রস্তুত হন, নির্বাচনে খেলা হবে: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৭, | ১১:২০:৫১ |

গতবারের মতো বিএনপি জগাখিচুড়ি জোট নিয়ে আবারও ধরা খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জগাখিচুড়ি জোট নিয়ে গতবার ধরা খেয়েছেন মির্জা ফখরুল সাহেব। বিএনপি আবারও ধরা খাবে। তিনি বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। দেখেছেন? বঙ্গবন্ধুর মাজারে জনতার ঢল। সমাবেশে জনতার ঢল। কী নিয়ে খেলবেন?

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, খেলা হবে নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবেলা হবে, প্রস্তুত হন। ফখরুল সাহেব আগুন-সন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।

আওয়ামী লীগ বন্দুকের নলে জন্ম নেয়নি উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি, রাজপথ থেকেই জন্ম হয়েছে আওয়ামী লীগের।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রিজার্ভ এখন ৪২ মিলিয়ন ডলার। আপনারা (বিএনপি) ভাবছেন দেশ শ্রীলঙ্কা হবে, আর সেই সুযোগে ক্ষমতায় আসবেন! দেশের মানুষ তা হতে দেবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..