✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়, বিএনপি নতুন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০৮, | ১১:৫৪:৪৫ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি তো এই পথে নতুন। আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোর যে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবিলা করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে।

বিএনপিকে আগুন নিয়ে না খেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগুন নিয়ে খেলতে এলে পরিণাম হবে ভয়াবহ।

এ সময় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবকে স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হতে পেরেছেন তার পাশে সহযোদ্ধা, সহযাত্রী হিসেবে ফজিলাতুন নেছা মুজিবের মতো মহীয়সী নারী ছিলেন বলেই। তার মতো প্রজ্ঞা ও ধৈর্যশীল নারী না থাকলে একটি জাতিকে স্বাধীনতা এনে দেওয়া জাতির পিতার জন্য দুরূহ হতো।

শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করে আওয়ামী লীগ। পরে বঙ্গমাতা ও ১৫ আগস্টের হত্যাযজ্ঞে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারা। এ সময় জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, খায়রুজ্জামান লিটন, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. আবদুস সবুর প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..