সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

বাবা-মেয়ের গাওয়া গানে সোশ্যাল মিডিয়ায় ঝড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩১, | ০৬:৩১:৪০ |

শাবনাজ-নাঈম জুটি নব্বই দশকে আলোড়ন তুলেছিলে। ঢাকার বিখ্যাত নবাব বাড়ির সদস্য নাঈম নায়িকা শাবনাজের সঙ্গে জুটি বেঁধে তুমুল সাফল্য পান। প্রথমে প্রেম, এরপর বিয়ে করে সংসারী হন এ জুটি।

তবে দীর্ঘদিন সিনেমায় নেই তারা। দুই মেয়ে নিয়ে তাদের আনন্দে কাটছে দিন। করোনাকালীন গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে কৃষিকাজ করে আলোচনায় আসেন এ দম্পতি।

এবার নাঈম আলোচনায় এলেন তার বড় মেয়ের সঙ্গে গান গেয়ে। নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া নাঈম দারুণ গান করেন। এর আগে তার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে। তার গানের প্রশংসা করেছেন রুনা লায়লাসহ ভারত-পাকিস্তানের অনেক তারকাও।

এবার সেই মাহদিয়া গাইলেন তার বাবার সঙ্গে। সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’ গানটি গেয়েছেন তারা। এসময় নাঈম গিটার বাজাতে বাজাতে মেয়ের সঙ্গে গলা ছেড়ে গেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় মাহদিয়া ও নাঈম দুজনেই ভিডিওটি শেয়ার করেছেন। নৌকায় চড়ে বাবা-মেয়ের দ্বৈত গান মন কেড়েছে নেটিজেনদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..