সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

মডেল পিয়াসার জামিন আবেদন নামঞ্জুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ০৯:৩৭:৪৮ |

আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে আসামি পিয়াসার আইনজীবী মেজবাহউদ্দিন জামিনের আবেদন করেন।  অপরদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন।  উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পিয়াসার ৫ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে হাজির করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন।  অপরদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি পিয়াসাকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।  এর আগে বিভিন্ন সময়ে পিয়াসাকে কয়েক দফা রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এর আগে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে রোববার রাতে বারিধারা থেকে তাকে আটক করা হয়।  এ সময় তার ঘরে টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি।  তার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে পাওয়া যায় সিসা তৈরির কাঁচামাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..