সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

নুসরাতের মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন যশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৫, | ০৩:৪০:০১ |

টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান মা হতে চলেছেন। বুধবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এমন গুঞ্জন শুরু হয়। তবে নুসরাত জাহান হাসপাতালে ভর্তি হননি বলে দাবি করেছেন তার বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। তিনি এখনো বাড়িতেই আছেন। ভর্তি হওয়ার খবর সঠিক নয় বলে জানান যশ।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবারই রাত ১০টায় বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন সংসদ সদস্য-অভিনেত্রী নুসরাত।

আজ বুধবার শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’-এর মহরতে আনন্দবাজারের মুখোমুখি হন যশ। সেখানেই নুসরাতের সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুললেন যশ।

নুসরাত তার চিকিৎসকের কাছে দাবি করেছিলেন সন্তান জন্মানোর সময়ে যশ যেন তার পাশে থাকেন। তবে যশ কি নুসরাতের সঙ্গে ওই সময়ে থাকবেন? সে বিষয়ে অবশ্য এখনই কিছু বলেননি।

এর আগে মঙ্গলবার একসঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ‘যশরত’। যদিও এ বারেও নেটমাধ্যমে একসঙ্গে কোনো ছবি দেননি তারা। যশ এবং নুসরাত নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে এক রেস্তরাঁর ভিডিও দিয়েছেন। সেখানে একই রাঁধুনিকে খাবার তৈরি করতে দেখা গিয়েছে। প্রায় একই সময়ে দু’জনের প্রোফাইলে সেই দু’টি ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়, একসঙ্গেই ছিলেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..