সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের শুনানি ১৩ সেপ্টেম্বর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২১, | ০৮:৩৭:০৩ |

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন চেয়ে আবেদন করেছেন তাঁর আইনজীবী।

আজ রবিবার (২২ আগস্ট) পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান এই জামিন আবেদন করেন। এ বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার (২১ আগস্ট) তৃতীয় দফার রিমান্ড শেষে পরীমনিকে আদালতে হাজির করা হয়। এসময় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। এসময় জামিন না চেয়ে আইনজীবী মো. মজিবুর রহমান আসামি পরীমনির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

অন্যদিকে পাবলিক প্রসিকিউট (পিপি) আব্দুল্লাহ আবু আসামি পরীমনির সঙ্গে তাঁর আইনজীবীদের কথা বলার আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত দেখা করার আবেদন নাকচ করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ আগস্ট পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর গত ১৯ আগস্ট আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করা হয় র‍্যাবের পক্ষ থেকে। তাঁর ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়।

পরদিন গত ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তাঁর সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করেন৷ ওইদিন পরীমনি ও তাঁর সহযোগীর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় গত ১০ আগস্ট পরীমনি ও তাঁর সহযোগী দীপুর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরীমনি ও তাঁর সহযোগী দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..