সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

বিয়ে করলেন মডেল ও অভিনেতা নিলয় আলমগীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১১, | ০৬:১৭:০৩ |

বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ঢাকার মগবাজারে। আর গ্রামের বাড়ি ভোলায়।

ঢাকা পোস্টকে নিলয় নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ৭ জুলাই তার উত্তরায় বাসায় শুভবিবাহের কাজ সম্পন্ন হয়েছে। করোনার কারণে ছোট পরিসরেই করা হয় বিয়ের আয়োজন। ফলে বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

তবে বিয়ের খবরটি বুধবারই (১১ আগস্ট) মিডিয়াকে জানান নিলয়। এদিন নিজের ফেসবুকেও শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন ‘বেইলি রোড’ অভিনেতা।

নিলয় জানান, গত বছর লকডাউনে ফেসবুকেই হৃদির সঙ্গে তার পরিচয়। হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণ যোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তবে তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..