সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

রিমান্ডের শুনানিকালে আদালতে কাঁদলেন পরীমনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১০, | ০৫:১৩:১৪ |

মাদকদ্রব্য আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আরো ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। চার দিনের রিমান্ড থেকে আজ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানিকালে আদালতে কাঁদতে দেখা যায় পরীমনিকে।

এ সময় পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ‌পরীমনির কাপড় পরিবর্তন না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় পরিবর্তন করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় পরিবর্তন করেননি।

এদিকে মঙ্গলবার পরীমনিকে দেখতে আদালতে হাজির হয়েছিলেন নানা শামসুল হক গাজী। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, নিজের জন্য জীবনে পরীমনি কিছু করেনি। মানুষের জন্য দান করছে। এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, পরীমনিকে কাপড় দেওয়া হয়েছে। তিনি এখানে আসার আগে এ কাপড় পরেছেন। এর আগে সে অন্য কাপড় (টি-শার্ট) পরেছিলেন।

এর আগে, দুপুর ১২টার কিছুক্ষণ পর একটি মাইক্রোবাসে করে পরীমনিকে আদালতে নিয়ে আসে সিআইডি। গাড়ি থেকে নামার পরেই তাকে ঘিরে ধরে পুলিশ। গত ৪ আগস্ট গ্রেপ্তারের সময় পরীমনি যে পোশাকে ছিলেন সেই পোশাক ও মাস্কেই আদালতে দেখা যায় তাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..