সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৮, | ০৭:০০:৪৫ |

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৭ জনের সবাই ময়মনসিংহের বাসিন্দা। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন ময়মনসিংহের ও দুইজন নেত্রকোনার বাসিন্দা।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, জেলায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..