সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে আরও ২১৪ ডেঙ্গু রোগী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৬, | ০৬:০৮:৫৫ |

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১১ জন রাজধানীতে ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। আর ঢাকায় ভর্তি ২১১ জন রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪৩ জন রয়েছেন।

এ নিয়ে সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০ জনে। তার মধ্যে ৯৭২ জন রাজধানীতে ও ঢাকার বাইরে ৩৮ জন ভর্তি রয়েছেন।

এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ১০ জনের তথ্য পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্যই নিশ্চিত করেননি পর্যালোচনা কমিটির সদস্যরা।

শুক্রবার (৬ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ সব তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশের ৪ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৫ জন রোগী।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ৫ আগস্ট পর্যন্ত ১ হাজার ৪৫৭ জন রোগী ভর্তি হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..