সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

শিশু বারবার ঘামে, ভয়াবহ রোগ নয়তো? সতর্ক করে যা বললেন বিশেষজ্ঞ চিকিৎসক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ১৩:৩৭:৪৪ |

কম-বেশি সবাই ঘামেন। ছোট থকে প্রাপ্তবয়স্ক, সব মানুষেরই ঘামের সমস্যা রয়েছে। তবে এমনও হয়ে থাকে, কেউ কেউ অতিরিক্ত ঘামেন। যা মোটেও ভালো নয়। আর এটি যদি হয় বাড়ির কোমলমতি শিশু বা ছোট্ট সন্তানদের ক্ষেত্রে, তাহলে বিষয়টি নিয়ে সচেতন হওয়া ও চিকিৎসা নেয়া ছাড়া কোনো উপায় নেই।

 

শিশু ঘন ঘন ঘামতে থাকলে শারীরিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। তাদের ঘর্মগ্রন্থিগুলি অপরিণত থাকে। তাই একজন প্রাপ্তবয়স্ক মানুষ যেভাবে ঘামেন, সেভাবে শিশুদের ঘামার কথা নয়। শিশুর শরীরের তাপমাত্রা ত্বকের রক্তের প্রবাহের ওপর নির্ভর করে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। এ জন্য সবসময় তাদের ত্বক শুষ্ক থাকে। তবে কখনো তাদের বেশি ঘামতে দেখলে সতর্ক হতে হবে।

 

শিশুর বেশি বা অতিরিক্ত ঘাম হওয়া নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম ইংল্যান্ডের চিকিৎসক ড. সার্মেদ মেজেরের পরামর্শ তুলে ধরেছে। এতে দেখা গেছে এই চিকিৎসক জানিয়েছেন, ঘরের উষ্ণ তাপমাত্রায় বা অতিরিক্ত পোশাক পরিয়ে রাখার কারণে শিশুর হালকা ঘাম দেখা দিতে পারে। কেননা, শিশুরা খুবই কম ঘামে। তবে আরামদায়ক পরিবেশে থাকার পরও শিশু অবিরত ঘামতে থাকলে তা বিপজ্জনক।

এ চিকিৎসক সতর্ক করে জানান, শিশুকে খাওয়ানোর সময় বা ঘুমানোর সময় ক্রমাগত ঘাম হওয়া কখনো স্বাভাবিক নয়। এটি দীর্ঘস্থায়ী রোগের লক্ষণের ইঙ্গিত হতে পারে। এ ধরনের উপসর্গে অন্যান্য যেসব রোগের আশঙ্কা থাকে, সেসব তাহলে জেনে নেয়া যাক-

 

থাইরয়েড হরমোনের অত্যধিক ক্ষরণ থেকে শিশুর ঘাম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর হাইপারহাইড্রোসিস থাকলেও অস্বাভাবিক ঘাম হতে পারে। এক্ষেত্রে শিশুর ঘর্মগ্রন্থিগুলি অনেক বেশি সক্রিয় হয়। ফলে হাতের তালু, মাথা ও মুখ, বগল ইত্যাদি অঙ্গ অতিরিক্ত ঘামে।

 

শিশুর যদি জন্মগতভাবে হৃদরোগের সমস্যা থাকে, তাহলেও ঘাম বেশি হতে পারে। এতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জিনগত সমস্যা থাকলে সিস্টিক ফাইব্রোসিস রোগ হলে শিশুর ঘাম হওয়ার সম্ভাবনা থাকে। আবার শ্বাসযন্ত্রে কোনো ধরনের সংক্রমণ ঘটলেও শিশুর অতিরিক্ত ঘাম দেখা দিতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..