সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

কোনো বাংলাদেশি ইসরায়েলে গেলে শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৬, | ১১:২৫:১০ |

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। তাই সেখানে কোনো বাংলাদেশি গেলে তাকে শাস্তি পেতে হবে।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানের পর তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তবে ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান খুব সুস্পষ্ট। ফিলিস্তিন নীতিতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি।

বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বলেন, ১৯৭২ সাল থেকেই আমরা ফিলিস্তিনের পাশে থেকেছি। তবে আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না। যত দিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি না দিচ্ছি, তত দিন কোনো বাংলাদেশি সেখানে যেতে পারবেন না।

অনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধসামগ্রী ও ৫০ হাজার মার্কিন ডলার উপহার দেওয়া হয়। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এসব সামগ্রী সরবরাহ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..