✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৮, | ১২:২৫:০৮ |রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)তে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল ও মোবিলিটি এক্সিবিসন (বিইভিএমএক্স ২০২৬)’-এর তৃতীয় আসর। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছে।
আন্তর্জাতিক পরিসরে ইলেকট্রিক ভেহিকল ও মোবিলিটি খাতের এই আয়োজনে অংশ নিয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল (ইভি) এবং হাইব্রিড গাড়ির ব্যবহার ও জনপ্রিয়তা বাড়ছে। তবে এসব গাড়ির রক্ষণাবেক্ষণ, ব্যাটারির গুণগত মান যাচাই এবং প্রযুক্তিগত সেবা নিয়ে গ্রাহকদের মধ্যে এখনো নানা ধরনের ভীতি ও সংশয় রয়েছে। গ্রাহকদের এই ভীতি দূর করতে এবং ইলেকট্রিক ভেহিকল ক্রেতাদের সর্বোত্তম প্রযুক্তিগত সেবা ও আফটার সেলস সাপোর্ট নিশ্চিত করতে কাজ করছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড।
এই প্রদর্শনীতে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের স্টলে ইভি ও হাইব্রিড গাড়ির রক্ষণাবেক্ষণে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। ব্যাটারি ব্যালেন্সিং থেকে শুরু করে ব্যাটারি রিজেনারেশন, চার্জিং, ডিসচার্জিং ও ক্যাপাসিটি টেস্ট করার যন্ত্রপাতিসহ হাইব্রিড গাড়িতে কাজ করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেফটি টুলস রাখা হয়েছে স্টলে।
মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইছমাইল করিম চৌধুরী বলেন, এই মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো ইলেকট্রিক ভেহিকল সম্পর্কে মানুষের মধ্যে যে ভীতি রয়েছে, তা দূর করা। মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড ১৮ বছর ধরে ওয়ার্কসপ সেবায় নিয়োজিত রয়েছে। এর মধ্যে গত ১২ বছর ধরে ইভি ও হাইব্রিড গাড়ির সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের একটি দল। আমি নিজেও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও চীন থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছি। আনন্দের বিষয় হলো, মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের একটি টীম যুক্তরাজ্য থেকে লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি ও লেভেল ফোর সার্টিফিকেশন সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, গ্রাহকদের জন্য আমরা সব সময় জেনুইন যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে থাকি। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। ইভি ও হাইব্রিড গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য আমাদের রয়েছে বিশেষায়িত যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সুবিধা। দীর্ঘদিন ধরে সেবা প্রদানের মাধ্যমে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড এখন গ্রাহকদের কাছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকলের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, বাংলাদেশেও এই খাতকে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিতে সরকারি উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সক্ষমতা বাড়ানো, আরও বেশি চার্জিং স্টেশন স্থাপন এবং ইভি খাতের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারিভাবে সহায়তা প্রদান করা জরুরি।
তিনি আরও বলেন, ইভি খাতের উন্নয়নে শুধু গাড়ি আমদানি বা বিক্রয় নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি সেবা, রক্ষণাবেক্ষণ, আফটার সেলস সাপোর্ট এবং আনুষঙ্গিক প্রযুক্তিগত সহযোগিতাও নিশ্চিত করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের মতো দ্রুত ইলেকট্রিক ভেহিকল খাতে এগিয়ে যেতে পারবে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী বলেন, বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল ও মোবিলিটি এক্সিবিসন (বিইভিএমএক্স ২০২৬) অনুষ্ঠিত হচ্ছে। আপনারা আমাদের স্টলে আসবেন। যে কোন বিষয়ে সহযোগিতার জন্য আমরা আপনাদের পাশে আছি। বর্তমানে আমাদের প্রতিষ্ঠান গাড়ির মেইনটেন্যান্স, রিপেয়ার, ডেন্টিং-পেইন্টিং, বডি ওয়ার্ক, স্পেয়ার পার্টস সাপোর্ট এবং ডিজিটাল ভেহিকেল ট্র্যাকিংসহ বিভিন্ন আধুনিক সেবা প্রদান করছে।