✕


মোটরসাইকেল দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১০:৪০:৪৯ |

পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্ত, সাজিদ ও সুনান। এদের মধ্যে নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে। অপর নিহত সাজিদ ও সুনান একই উপজেলার বাসিন্দা। আহতরা হলেন- কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। এর মধ্যে শান্ত, সুনান, সাজিদকে খুলনা মেডিকেলে নেওয়ার পর মারা যায়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রিজে একটি দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে দুজন গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের জেলা হাসপাতালে নিয়ে আসেন।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..