✕


চার পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদশ, নেই মিরাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১৯:৩৪:৪৮ |

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে এখন বিশেষজ্ঞ স্পিনার নেই কেউই, চার পেসার নিয়ে নেমেছে তারা।সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কের উইকেট এমনিতেই পেসারদের সহায়তা করে বেশি।

তার ওপর সকাল থেকে হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। এমন পরিস্থিতিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ফলে আগে ব্যাট করতে নেমেছে টাইগাররা। বৃষ্টি শেষে দ্বিতীয় সেশন থেকে খেলা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ সর্বোচ্চ ৬০ ওভার খেলা হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনজুড়েই সেঞ্চুরিয়নে বৃষ্টি এবং ছোটখাটো ঝড়ের শঙ্কা রয়েছে। এদিকে ম্যাচের ২৪ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা, যেখানে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা না খেলায় একাদশে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি। আর পেস আক্রমণে গতি তারকা আনরিখ নর্কিয়াকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ডেন প্যাটারসন।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকার একাদশ:

এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..