✕


সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়া দলে একাধিক পরিবর্তন, ফিরলেন নরকিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১৪:১৭:০৬ |

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন এইডেন মার্করাম। এ ছাড়া দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া।

প্রথম টেস্টে জোহানেসবার্গে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য প্রোটিয়াদের।

দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন টেম্বা বাভুমা ও পেসার ড্যান প্যাটেরসন। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ব্যাটার টনি ডি জর্জি ও আনরিখ নরকিয়া।

বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। অন্যদিকে নরকিয়ার প্রত্যাবর্তনে পেস আক্রমণ আরও শক্তিশালী হয়েছে দক্ষিণ আফ্রিকার। তার সঙ্গে দায়িত্ব সামলাবেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডার। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে রয়েছেন সাইমন হারমার।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ:

এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..