✕

সর্বশেষ :
সাতসকালে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ০৯:১৯:২১ |

চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার ওই বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না জানিয়ে ওসি বলেন, দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকেন।

অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..