✕


কয়েকদিনে গ্রিস উপকূলে ২০ অভিবাসীর প্রাণহানি : গ্রিস কোস্ট গার্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ০১:১৪:৫৭ |

গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে গত কয়েকদিনে  নৌকা ডুবে অন্তত ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উদ্ধারকর্মীরা জানায়, সোমবার দ্বীপটির কাছে একটি নৌকা থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে অন্য একটি নৌকা থেকে আরও আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

তারা আরও জানায়, এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..