আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফা। তবে দিনের লেনদেনে দরপতন হলেও পুরো সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ৫ শতাংশের বেশি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৭৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়।
এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩ দশমিক ২৯ ডলারে নেমেছিল।
তবে দিনের দরপতন সত্ত্বেও পুরো সপ্তাহে স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এর ফলে গত আগস্টের পর চলতি সপ্তাহে স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধির রেকর্ড হতে যাচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। দিন শেষে প্রতি আউন্স ফিউচার স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪ দশমিক ৯০ ডলারে। সূত্র: রয়টার্স
এ জাতীয় আরো খবর..