✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৭, | ১৩:৪২:২১ |রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। মাছটি ৪৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় স্থানীয় জেলে আসাদ মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার রেজাউল মন্ডলের আড়তে নেয়া হয়। সেখানে মাছ ব্যবসায়ী মো. শাহজাহান প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি প্রতি কেজি ৩ হাজার ৬০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় চট্টগ্রামের এক ব্যক্তির কাছে মাছটি বিক্রি করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকৃতির বোয়াল মাছ পাওয়া যায়। পদ্মার মাছের চাহিদা বেশি থাকায় এসব মাছের দামও তুলনামূলক বেশি হয়ে থাকে।