সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাড়ে তিনশ রান করেছিলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই ইনিংসের পর তাকে আন্তর্জাতিক টেস্টেও নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। জাতীয় দলে নিজের তৃতীয় টেস্ট খেলতে নেমে যখন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখছেন, তখন একাই দায়িত্ব কাঁধে নিয়ে প্রথম সেঞ্চুরি করেছেন হৃদয়।
যাচ্ছেতাই ব্যাটিংয়ে মিরপুর টেস্টে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে নেমেও সেই চিত্র পাল্টায়নি। হৃদয় বাদে ব্যাটিংয়ে আর কেউই বলার মতো ইনিংস উপহার রান দিতে পারেনি স্বাগতিকদের। তার সেঞ্চুরির সুবাদেই বাংলাদেশ দলীয় দুইশ পেরিয়েছে। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২০৫। ক্যারিবীয়দের চেয়ে এখনও তারা ১৫১ রানে পিছিয়ে।
এ জাতীয় আরো খবর..