মহান আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। নামগুলো তিনি নিজের জন্য মনোনীত করেছেন, যা আল্লাহর কিতাব ও নবী (সা.)-এর হাদিসে বর্ণিত হয়েছে।
পবিত্র কোরআনের চারটি আয়াতে এ নামগুলোকে ‘আল-আসমাউল হুসনা’ বা সুন্দরতম নামসমূহ বলে অভিহিত করা হয়েছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ। সুতরাং তোমরা তাঁকে সেসব নামেই ডাকো।’(সুরা আল-আরাফ, আয়াত : ১৮০)
এ বিষয়ে আরো দেখুন—সুরা আল-ইসরা, ১৭:১১০ এবং সুরা আল-হাশর, ৫৯:২২।
হাদিসের বর্ণনা মতে, মহান আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আছে। এসব নাম অর্থসহ জানা ও সংরক্ষণ করার বিশেষ গুরুত্ব রয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর ৯৯টি নাম আছে। যে ব্যক্তি সেগুলো সংরক্ষণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, হাদিস : ২৭৩৬)
অন্য একটি বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি সেগুলো গণনা ও যথাযথভাবে আয়ত্ত (মুখস্থ) করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’
আল্লাহর সুন্দর নাম নিয়ে আলেমদের মতপার্থক্য
বুখারি ও মুসলিম ছাড়া হাদিসের কিছু গ্রন্থে ৯৯টি নামের সংখ্যার পাশাপাশি সেগুলোর বিস্তারিত তালিকাও উল্লেখ করা হয়েছে। এসব নাম নির্দিষ্ট করে উল্লেখ করা প্রাচীন হাদিসগ্রন্থগুলোর মধ্যে আছে—সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি ও আল-মুস্তাদরাক। তবে এসব গ্রন্থে উল্লিখিত নামের তালিকাগুলো এক নয়।
হাফিজ ইবনে হাজার আসকালানি (রহ.) ইমাম তিরমিজির বর্ণিত তালিকাটি নির্বাচন করেছেন।
তালিকাটি নিম্নরূপ :
হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া
১. আর-রহমান—পরম করুণাময়।
২. আর-রহিম—অসীম দয়ালু।
৩. আল-মালিক—সর্বময় অধিপতি।
৪. আল-কুদ্দুস—মহাপবিত্র।
৫. আস-সালাম—ত্রুটিমুক্ত ও শান্তিদাতা।
৬. আল-মুমিন—নিরাপত্তাদানকারী।
৭. আল-মুহাইমিন—সর্বতত্ত্বাবধায়ক ও সংরক্ষণকারী।
৮. আল-আজিজ—মহাপরাক্রমশালী।
৯. আল-জাব্বার—মহাপ্রতাপশালী ও সংশোধনকারী।
১০. আল-মুতাকাব্বির—মহত্ত্ব ও বড়ত্বের অধিকারী।
১১. আল-খালিক—সৃষ্টিকর্তা।
১২. আল-বারি—অস্তিত্বদানকারী।
১৩. আল-মুসাওয়ির—আকৃতিদানকারী।
১৪. আল-গাফফার—বারবার ক্ষমাকারী।
১৫. আল-কাহহার—সর্বজয়ী ও পরাভূতকারী।
১৬. আল-ওয়াহহাব—মহাদাতা।
১৭. আর-রাজ্জাক—রিজিকদাতা।
১৮. আল-ফাত্তাহ—উন্মুক্তকারী ও ফয়সালাকারী।
১৯. আল-আলিম—সর্বজ্ঞ।
২০. আল-কাবিদ—সংকোচনকারী।
২১. আল-বাসিত—সম্প্রসারণকারী।
২২. আল-খাফিদ—অবনতকারী।
২৩. আর-রাফি—উন্নীতকারী।
২৪. আল-মুইয—সম্মানদাতা।
২৫. আল-মুযিল—অপমানিতকারী।
২৬. আস-সামি—সর্বশ্রোতা।
২৭. আল-বাসির—সর্বদ্রষ্টা।
২৮. আল-হাকাম—চূড়ান্ত ফয়সালাকারী।
২৯. আল-আদল—ন্যায়বিচারক।
৩০. আল-লতিফ—অতি সূক্ষ্মদর্শী ও অনুগ্রহশীল।
৩১. আল-খবির—সর্ববিষয়ে অবহিত।
৩২. আল-হালিম—পরম সহনশীল।
৩৩. আল-আজিম—মহামহিম।
৩৪. আল-গাফুর—পরম ক্ষমাশীল।
৩৫. আশ-শাকুর—অল্প আমলের অধিক প্রতিদানদাতা।
৩৬. আল-আলিয়্যু—সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
৩৭. আল-কাবির—সর্বশ্রেষ্ঠ ও মহান।
৩৮. আল-হাফিজ—সংরক্ষণকারী।
৩৯. আল-মুকিত—জীবিকা ও শক্তি সরবরাহকারী।
৪০. আল-হাসিব—হিসাব গ্রহণকারী ও যথেষ্ট।
৪১. আল-জালিল—মহিমান্বিত।
৪২. আল-কারিম—মহাদানশীল।
৪৩. আর-রাকিব—সদা পর্যবেক্ষণকারী।
৪৪. আল-মুজিব—দোয়া কবুলকারী।
৪৫. আল-ওয়াসি—অসীম ব্যাপকতার অধিকারী।
৪৬. আল-হাকিম—প্রজ্ঞাময়।
৪৭. আল-ওয়াদুদ—পরম প্রেমময়।
৪৮. আল-মাজিদ—মহাগৌরবময়।
৪৯. আল-বা‘ইস—পুনরুত্থানকারী।
৫০. আশ-শাহিদ—সর্বসাক্ষী।
৫১. আল-হাক্ক—চিরসত্য।
৫২. আল-ওয়াকিল—কর্মবিধায়ক ও নির্ভরযোগ্য অভিভাবক।
৫৩. আল-কাওয়িয়্যু—মহাশক্তিশালী।
৫৪. আল-মাতিন—সুদৃঢ় শক্তির অধিকারী।
৫৫. আল-ওয়ালিয়্যু—অভিভাবক ও সাহায্যকারী।
৫৬. আল-হামিদ—সব প্রশংসার অধিকারী।
৫৭. আল-মুহসি—সবকিছুর হিসাব সংরক্ষণকারী।
৫৮. আল-মুবদি—প্রথমবার সৃষ্টিকারী।
৫৯. আল-মু‘ঈদ—পুনরায় সৃষ্টিকারী।
৬০. আল-মুহয়ি—জীবনদানকারী।
৬১. আল-মুমিত—মৃত্যুদানকারী।
৬২. আল-হাইয়্যু—চিরঞ্জীব।
৬৩. আল-কাইয়্যুম—স্বয়ং প্রতিষ্ঠিত এবং সবকিছুর ধারক ও রক্ষণাবেক্ষণকারী।
৬৪. আল-ওয়াজিদ—অভাবমুক্ত ও সর্বপ্রাপ্ত।
৬৫. আল-মাজিদ—মহামর্যাদাবান।
৬৬. আল-ওয়াহিদ—একক।
৬৭. আস-সামাদ—অমুখাপেক্ষী ও সবার আশ্রয়স্থল।
৬৮. আল-কাদির—সর্বক্ষমতাবান।
৬৯. আল-মুকতাদির—পূর্ণ ক্ষমতার অধিকারী।
৭০. আল-মুকাদ্দিম—অগ্রসরকারী।
৭১. আল-মুয়াখখির—পশ্চাত্বর্তীকারী।
৭২. আল-আউয়াল—সর্বপ্রথম।
৭৩. আল-আখির—সর্বশেষ।
৭৪. আয-জাহির—প্রকাশ্য ও সর্বোচ্চ।
৭৫. আল-বাতিন—অপ্রকাশ্য ও অন্তর্নিহিত।
৭৬. আল-ওয়ালি—সর্বময় কর্তৃত্বের অধিকারী।
৭৭. আল-মুতা‘আলি—সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
৭৮. আল-বার্র—পরম কল্যাণকারী।
৭৯. আত-তাওয়াব—তাওবা কবুলকারী।
৮০. আল-মুনতাকিম—প্রতিশোধ গ্রহণকারী।
৮১. আল-আফুউ—পাপ মোচনকারী।
৮২. আর-রাউফ—পরম স্নেহশীল।
৮৩. মালিকুল মুলক—সমগ্র রাজত্বের মালিক।
৮৪. যুল-জালালি ওয়াল-ইকরাম—মহিমা ও সম্মানের অধিকারী।
৮৫. আল-মুকসিত—ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী।
৮৬. আল-জামি—একত্রকারী।
৮৭. আল-গানিয়্যু—অমুখাপেক্ষী ও অভাবমুক্ত।
৮৮. আল-মুগনি—অভাবমোচনকারী।
৮৯. আল-মানি—প্রতিরোধকারী।
৯০. আদ-দার—ক্ষতি সংঘটনের ক্ষমতার অধিকারী।
৯১. আন-নাফি—উপকারদানকারী।
৯২. আন-নূর—আলো।
৯৩. আল-হাদি—পথপ্রদর্শক।
৯৪. আল-বাদি—অতুলনীয় সৃষ্টির উদ্ভাবক।
৯৫. আল-বাকি—চিরঅবশিষ্ট।
৯৬. আল-ওয়ারিস—চূড়ান্ত উত্তরাধিকারী।
৯৭. আর-রাশিদ—সঠিক পথপ্রদর্শক।
৯৮. আস-সবুর—অত্যন্ত ধৈর্যশীল।
তালিকার সূত্র: সুনানে তিরমিজি, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত; ফাতহুল বারি : ১১/২১৩।
এ জাতীয় আরো খবর..