✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৭, | ০৮:২৪:৪২ |রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের বেশির ভাগ সময় রোদেলা আবহাওয়া থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে সকাল ৬টা ৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।