✕

সর্বশেষ :
৫১তম স্পেশাল বিসিএস প্রিলির তারিখ ঘোষণা পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্বাচনে ট্রাম্পের বিপর্যয়, যুদ্ধের সমীকরণে কী বদল আসছে? ‘আমাকে সরাতে এলে তোমরাই ধ্বংস হবে’, ডেমোক্র্যাটদের ট্রাম্পের হুঁশিয়ারি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী ‘ব্রেন ড্রেইন’কে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তরে কাজ করছে সরকার: মাহদী আমিন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

৫১তম স্পেশাল বিসিএস প্রিলির তারিখ ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৮:০১:৫৬ |

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন। এ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে চার হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।

এর আগে ২০২৫ সালের ২৯ মে তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ চিকিৎসক নিয়োগ দেয়া হয়। এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..