✕

সর্বশেষ :
৫১তম স্পেশাল বিসিএস প্রিলির তারিখ ঘোষণা পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্বাচনে ট্রাম্পের বিপর্যয়, যুদ্ধের সমীকরণে কী বদল আসছে? ‘আমাকে সরাতে এলে তোমরাই ধ্বংস হবে’, ডেমোক্র্যাটদের ট্রাম্পের হুঁশিয়ারি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী ‘ব্রেন ড্রেইন’কে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তরে কাজ করছে সরকার: মাহদী আমিন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আগামী বছর দুই ঈদে ১১ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৭:৪৯:২৬ |

আগামী ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন এবং ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এতে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি মিলবে।

দুই ঈদ মিলিয়ে আগামী বছর মোট ১১ দিন ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..