পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করব।’
বুধবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয় না দেয়।’
তিনি আরও বলেন, ‘পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে। তবে নিজের দেশের স্বার্থ বজায় রেখেই হবে।’
এ জাতীয় আরো খবর..