✕


মা ভেবেছিলেন ছোট্ট ছেলেটি আর বেঁচে নেই, অবশেষে হাসপাতালে দুজনের দেখা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ১১:৩৫:০৪ |

বন্যার প্রলয়ংকরী তাণ্ডব থেকে বাঁচতে প্রাণপণ দৌড়ে জঙ্গলে গিয়ে একটি গাছে আশ্রয় নিয়েছিল আট বছরের শিশু জয়াল ঘালে। অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে গত শুক্রবার সে দেখা পেয়েছে নিজের মায়ের। 

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই হৃদয়স্পর্শী ঘটনার খবর ও ছবি প্রকাশ করেছে।

রয়টার্স জানায়, নেপালের বন্যাকবলিত এলাকা থেকে জয়াল ঘালেকে যখন উদ্ধার করা হয়, তখন সে একাই ছিল। তার একটি পা ভাঙা এবং মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করে দ্রুত রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

ছেলের ফিরে আসার আশায় বুক বাঁধা ২৮ বছর বয়সী মা মাতি মায়া তামাং জানান, বন্যার তাণ্ডবের পর তিনি আশঙ্কা করেছিলেন যে তার সন্তান হয়তো আর বেঁচে নেই। তবু আশার আলো বুকে নিয়ে তিনি দিনরাত এক করে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ছেলেকে খুঁজে বেড়াচ্ছিলেন। 

হাসপাতালে ছেলেকে জীবিত ও সুস্থ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এই মা। জয়ালকে ফিরে পেয়ে তামাং পরিবারের মাঝে এখন আনন্দের অশ্রু ঝরছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..