✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ১৫:২১:৩৫ |পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ বছরই লাগানো হবে প্রায় সাড়ে ৫ কোটি গাছ। বুধবার সকালে মোংলা সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি একথা বলেন।
এরপর পরিবেশ প্রতিমন্ত্রী পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া সরকারি টি, এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।
প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ বছরই লাগানো হবে প্রায় সাড়ে ৫ কোটি গাছ। এ সব চারা রোপণের পর তার সঠিক পরিচর্যা করতে হবে। এ গাছগুলো বেড়ে উঠলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ হ্রাস পাবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে.এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি প্রমুখ।