সর্বশেষ :
৫২ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া দীর্ঘদিনের সঙ্গীকে চমকে দিয়ে বাগদান সারলেন উসাইন বোল্ট তিন শ্রোতার সামনে এক ঘণ্টা গান গেয়ে একন পেলেন ১২ কোটি টাকা ইরানের সস্তা ড্রোন ঠেকাতে বাজারে আসছে তার চেয়েও সস্তা ‘মার্কিন ড্রোন’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ‘ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’ ডিফেন্ডার থেকে গোলরক্ষক হয়ে দলের হার এড়ালেন ফকনার বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

ডিফেন্ডার থেকে গোলরক্ষক হয়ে দলের হার এড়ালেন ফকনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ১৪:৩৮:৩৫ |

ইংলিশ ফুটবলে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিয়ে ট্রানমেয়ার রোভার্সকে হার থেকে বাঁচিয়েছেন ডিফেন্ডার ববি ফকনার। দলের মূল গোলরক্ষক চোট পেয়ে মাঠ ছাড়ার পর গ্লাভস হাতে পোস্টের নিচে দাঁড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

পোর্ট ভেলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর চোটের কারণে মাঠ ছাড়েন ট্রানমেয়ারের গোলরক্ষক হ্যারিসন মেল। দলে প্রস্তুত কোনো বিকল্প গোলরক্ষক না থাকায় বড় বিপাকে পড়ে দলটি। এমন পরিস্থিতিতে সতীর্থদের পাশে দাঁড়াতে গোলরক্ষকের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন ডিফেন্ডার ফকনার।

তিনি যখন গোলবারের নিচে দাঁড়ান, তখন ১-০ গোলে পিছিয়ে ছিল ট্রানমেয়ার। গোলরক্ষক হিসেবে কোনো অভিজ্ঞতা না থাকলেও ম্যাচের বাকি ৫০ মিনিটের বেশি সময় অসাধারণ দৃঢ়তা দেখান ফকনার।

একাধিক গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি উঁচু করে আসা বেশ কয়েকটি বলও নিখুঁতভাবে ক্লিয়ার করেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গোলরক্ষকের দায়িত্ব নেওয়ার পর আর কোনো গোল হজম করেননি ফকনার।

তার অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে ম্যাচে সমতা ফেরায় ট্রানমেয়ার। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..