সর্বশেষ :
মিতসুবিশির নতুন ‘ইক্লিপস স্পোর্টব্যাক ইভি’ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই আগামী ৫০ বছরের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান বিবিসির প্রতিবেদন: যেভাবে চলছে আফগানিস্তান মস্তিস্কখেকো অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুর মৃত্যু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের আন্দোলনকারীদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী বিজয়, পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল আবার কেন বিশ্বজুড়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির জয়জয়কার? কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ইরানের নিশানায় ট্রাম্পের ছেলে? ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি ৪১ কোটি টাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:২৩:০৩ |

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচের স্মারক হিসেবে ব্যবহৃত সেই বলটি শেষ পর্যন্ত বিক্রি হলো ৩৩ লাখ ডলারে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে বল দিয়ে দিয়েগো ম্যারাডোনা করেছিলেন ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’, নিলামে সেটিই উঠেছিল।

যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনে বলটির দাম উঠেছে ৩৩ লাখ ডলার, যা প্রায় ২৫ লাখ পাউন্ডের সমান। বাংলাদেশি মুদ্রায় যা ৪১ কোটি টাকার বেশি। যদিও নিলামের আগে ধারণা করা হয়েছিল, ঐতিহাসিক এই স্মারকের দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে।

১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৫১তম মিনিটে বিতর্কিতভাবে হাত দিয়ে বল জালে পাঠিয়ে গোল করেন ম্যারাডোনা। পরে সেই গোলই ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়।

মাত্র কয়েক মিনিট পরই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক পিটার শিল্টনকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। গোলটি পরে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়।

ম্যারাডোনার দুই গোলেই ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি। সেই ম্যাচেও দুটি গোল করেন ম্যারাডোনা।

ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা।

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের ম্যাচ শেষে ব্যবহৃত অ্যাডিডাস ‘অ্যাজটেকা’ বলটি নিজের কাছে রেখে দেন। তিন দশকেরও বেশি সময় তার সংগ্রহে ছিল ঐতিহাসিক বলটি।

২০২৩ সালে এক চিঠিতে বিন নাসের নিশ্চিত করেন, ওই ম্যাচে এটিই একমাত্র ব্যবহৃত বল ছিল। পরবর্তী সময়ে স্বাধীনভাবেও বিষয়টি যাচাই করা হয়।

এর আগে ২০২২ সালে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন বিন নাসের। পরে নতুন মালিক ২০২৩ সালে আবার নিলামে তুললেও নির্ধারিত সর্বনিম্ন দর না পাওয়ায় সেটি বিক্রি হয়নি। এবার অবশ্য ৩৩ লাখ ডলারে নতুন মালিক পেয়েছে ঐতিহাসিক স্মারকটি।

নিলামের আগে হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজাল বলটিকে ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বর্ণনা করেছিলেন।

উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিও ২০২২ সালে নিলামে প্রায় ৯৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..