সর্বশেষ :
মিতসুবিশির নতুন ‘ইক্লিপস স্পোর্টব্যাক ইভি’ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই আগামী ৫০ বছরের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান বিবিসির প্রতিবেদন: যেভাবে চলছে আফগানিস্তান মস্তিস্কখেকো অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুর মৃত্যু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের আন্দোলনকারীদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী বিজয়, পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল আবার কেন বিশ্বজুড়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির জয়জয়কার? কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ইরানের নিশানায় ট্রাম্পের ছেলে? ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা

বার্সেলোনায় এসেই মুগ্ধ গর্ডন, ‘এখানেই যেন নিজের বাড়ি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:১৯:৪৩ |

বার্সেলোনায় এসেই যেন নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন অ্যান্থনি গর্ডন। নতুন ক্লাব, শহর ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ ইংলিশ উইঙ্গার মনে করছেন, সময়ের সঙ্গে বার্সেলোনায় তার পারফরম্যান্স আরও ভালো হবে।

এভারটনে ছয় মৌসুম ও নিউক্যাসল ইউনাইটেডে তিন মৌসুম কাটানোর পর এবার বার্সেলোনায় পাড়ি দিয়েছেন গর্ডন। প্রাক-মৌসুমে নতুন ক্লাবের হয়ে রোববার অভিষেকও হয়ে গেছে তার। এলচের বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের বড় জয়ে বদলি হিসেবে মাঠে নেমে নজর কেড়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচের ৬৪তম মিনিটে মাঠে নামেন গর্ডন। অল্প সময়ের মধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি এবং দলের দুটি গোলে সহায়তা করেন।

অভিষেকের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে গর্ডন বলেন, বার্সেলোনায় আসার পর থেকেই তার সময়টা দারুণ কাটছে। সতীর্থদের কাছ থেকেও পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা।

গর্ডনের ভাষায়, ‘আমার খুব ভালো লাগছে। এখানে আসার পর থেকেই খুব ভালো লাগছে। ছেলেরা আমাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। এখনই আমার বাড়ির মতো লাগছে।’

শুধু ক্লাব নয়, বার্সেলোনা শহর নিয়েও মুগ্ধ গর্ডন। এখানকার পরিবেশ ও মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করছে বলে জানান তিনি। গর্ডন আরও বলেন,‘শহরটা অসাধারণ। এখানকার মানুষজন খুব বন্ধুত্বপূর্ণ। যতদিন এখানে থাকব, ততই ভালো খেলতে থাকব।’

এলচের বিপক্ষে বড় জয় দিয়ে নতুন মৌসুমের শুরু হওয়ায় উচ্ছ্বসিত গর্ডন। তার মতে, দলের পারফরম্যান্স ছিল প্রায় নিখুঁত।

তিনি বলেন, ‘এটা ছিল একদম শীর্ষ মানের পারফরম্যান্স। আমাদের শুরুটা নিখুঁত হয়েছে। পাঁচটি গোল করেছি এবং কোনো গোল হজম করিনি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..